best news portal development company in india

দক্ষিণ ভারতের উপকূলজুড়ে রবিবার সকাল থেকে প্রকৃতির তাণ্ডব…………….

SHARE:

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ স্থির গতিতে এগিয়ে চলেছে তামিলনাড়ু–পুদুচেরির উপকূলের দিকে। এর প্রভাবে শুক্রবার রাত থেকেই চেন্নাই, পুদুচেরি, নাগপট্টিনম-সহ বিস্তীর্ণ অঞ্চলে দফায় দফায় ভারী বর্ষণ। বৃষ্টির ধাক্কায় বিমান, ট্রেন, সড়ক; সব ক্ষেত্রেই ব্যাঘাত, জনজীবন কার্যত বিপর্যস্ত।আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন বলছে, ঘূর্ণিঝড়টি এখনও নাগপট্টিনম জেলার ভেদারনিয়ম উপকূলের কাছে অবস্থান করছে। শ্রীলঙ্কায় তাণ্ডব চালিয়ে দুর্বল হলেও প্রবল বৃষ্টির দাপটে বিস্তীর্ণ উপকূল অঞ্চল জলমগ্ন। রামনাথপুরম ও নাগপট্টিনম জেলার বহু এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন। এনডিআরএফ ও এসডিআরএফ-এর একাধিক দল প্রস্তুত। কয়েকটি উপকূল জেলা লাল সতর্কতায়।

 

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা ‘দিতওয়া’ উত্তরদিকে অগ্রসর হলেও উপকূলের সমান্তরাল রেখেই চলবে। রবিবার সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটারের মধ্যে আসতে পারে। সন্ধ্যার দিকে দূরত্ব কমে ২৫ কিলোমিটারেরও কম হওয়ার আশঙ্কা। সমুদ্র অশান্ত। মান্ডপাম উপকূলে ঢেউয়ের তোড়ে ভেঙেছে কয়েকটি যান্ত্রিক নৌকা। ভেদারনিয়মে টানা বৃষ্টিতে জলমগ্ন নোনাজল চাষের খেত; প্রায় ৯,০০০ একর লবণ উৎপাদন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई