best news portal development company in india

কুলটিতে দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তোলার বিরোধিতা / ঝাঁটা হাতে মহিলাদের প্রতিবাদ/ ফোনে মাফিয়ার হুমকি দেওয়ার অভিযোগ…………..

SHARE:

 

কুলটি, নভেম্বর: আসানসোল পুরনিগমের ৯৯ নম্বর ওয়ার্ডের ঝুনুট গ্রামের ভালাডি, শালোনি, বিনোদ বাঁধ এবং পলাশ ডাঙ্গার বাসিন্দারা দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তোলার বিরোধিতায় সরব হয়েছেন। আসানসোল কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির এলাকার ভালাডি ও মানকেশ্বর দামোদর নদী থেকে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন তারা। ঝাঁটা হাতে এলাকার মহিলারা অবৈধ বালি উত্তোলন বন্ধ করার জন্য বালি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই নেমেছেন।

তাদের দাবি, দামোদর নদীর ঘাট থেকে বালি মাফিয়াদের অবৈধ বালি উত্তোলনের ফলে নদীতে স্নান করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুযোগ তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে। বলতে গেলে নদী ঘাটে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে এলাকার মানুষেরা এই বালি তোলার জন্য জনৈক পরিমল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের দাবি, দামোদর নদীর ঘাট থেকে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, তাদেরকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। বলা হয়েছ যে, যদি তারা তাদের কাজের বিরুদ্ধে আওয়াজ তোলে অথবা তাদের বালি বোঝাই যানবাহন বন্ধ করে দেয়, তাহলে পরিণাম খুবই খারাপ হবে। তারা তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাবে বা গুলি করে মারবে। নয়তো যে গ্রামে বাস করে তা খালি করে দেওয়া হবে। তারা জানে না তার নাগাল কতদূর।

এমন পরিস্থিতিতে, বিজেপি কুলটি মণ্ডল ৩-এর সভাপতি অমর প্রসাদ এলাকার মানুষের সমর্থনে পথে নেমেছেন। তিনি খোলাখুলিভাবে সতর্ক করে বলেছেন, পরিমল মণ্ডল একজন বালি মাফিয়া হতে পারে। কিন্তু সে গ্রামের কোনও নিরীহ ব্যক্তিকে গুলি করতে পারে না, সে কারও জীবন নিতে পারে না। সে প্রতিদিন দামোদর নদীর ঘাট থেকে ২০০ থেকে ৩০০ গাড়ি অবৈধভাবে বালি পাচার করছে। তার পেছনে কে আছে, জানিনা তার হাত কতদূর পর্যন্ত রয়েছে। তবে আমরা জানতে চাই কে বা কারা তাকে এই অবৈধভাবে বালি পাচারের অনুমতি দিয়েছে।

স্বাভাবিক ভাবেই, গোটা বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई