দুর্গাপুর, ১১ নভেম্বরঃ দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হলো। সভাপতি ও সম্পাদক সহ ২৬ জনকে নিয়ে নতুন এই কমিটি হয়। মঙ্গলবার দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুন্ডু ও সম্পাদক কল্লোল ঘোষ সহ সকলকেই ফুলের স্তবক দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁই এবং সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায়। নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুন্ডু বলেন, এদিন শপথ গ্রহণ করলাম। বারের উন্নয়ন করার সবরকম চেষ্টা করব। সকলের অভাব অভিযোগ শুনবো। আগামী তিন বছর সুষ্ঠভাবে বার এ্যাসোসিয়েশনের কাজকর্ম পরিচালনা করব আমরা সবাই মিলে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







