আসানসোল, ১১ নভেম্বরঃ আসানসোল পুরনিগম ঘেরাও অভিযান করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখালো সিপিএমের অজয় পাশ জোনাল কমিটি। এই অভিযানে তাপস কবি পার্থ মুখোপাধ্যায় ছাড়াও, সত্যজিৎ চট্টোপাধ্যায়, ভিক্টর আচার্য, বৃন্দাবন দাস, মৈত্রী দাস, জয়দেব চক্রবর্তী এবং অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এই অভিযানে আসানসোল পুরনিগমে হওয়া দুর্নীতি, পানীয়জল সহ একাধিক বিষয়ে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এর পাশাপাশি পুর এলাকায় সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করার দাবি জানানো হয়। এই অভিযানে বক্তব্য রাখতে গিয়ে পার্থ মুখোপাধ্যায় সহ অন্য বাম নেতারা বলেন, এদিন আমরা মেয়রের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। পুর এলাকায় সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করার দাবি জানানো হয়েছে। তারা আরো বলেন, মেয়র আমাদের কথা শুনেছেন। দলের তরফে পুর কতৃপক্ষকে ১ থেকে ২ মাস সময় দেওয়া হয়েছে। যদি এই সময়ের মধ্যে অবৈধ কার্যকলাপ বন্ধ না করা হয়, তাহলে আগামী দিনে সিপিএমের পক্ষ থেকে আরো বড় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
এদিন, আসানসোল পুরনিগম ঘেরাও অভিযানের আগে একটি মিছিল করা হয়। সিপিএমের এদিনের কর্মসূচি থেকে যাতে কোন ধরনের ঘটনা না ঘটে, তারজন্য আসানসোল পুরনিগমে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







