best news portal development company in india

আসানসোলে টোটো চালকদের বিক্ষোভ, রাজু আহালুওয়ালিয়ার অভিযোগ—আরটিও দপ্তর ও শোরুমে রেজিস্ট্রেশন ফি নিয়ে অনিয়ম, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

SHARE:

পশ্চিম বর্ধমান আসানসোল

 

টিএমসির শ্রমিক সংগঠন আইএনটিটিসি নেতা রাজু আহালুওলিয়া‌র নেতৃত্বে আজ আসানসোল আরটিও দফতরের সামনে টোটো চালকেরা বিক্ষোভ দেখায় এ বিষয়ে রাজু আহালুওয়ালিয়া বলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো এবং ই রিকশার রেজিস্ট্রেশনের জন্য ৩০ শে নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে সেক্ষেত্রে ৭ তারিখ থেকেই আরটিও দপ্তরের আধিকারিকরা এই এলাকার বিভিন্ন অঞ্চলে টোটো এবং ই রিক্সাকে ধরপাকড় করছে। তিনি বলেন যে কোন অধিকারে এটি করা হচ্ছে এরই সাথে তিনি বলেন যে যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মাত্র 1000 টাকা তে রেজিস্ট্রেশন হবে সেখানে টোটো চালকদের টোটো শোরুমে যেতে বলা হচ্ছে এবং তাদের কাছ থেকে ১৫ হাজার সতের হাজার টাকা করে দাবি করা হচ্ছে। রাজু আহালুওয়ালিয়ার প্রশ্ন যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এক হাজার টাকা বলা হচ্ছে তখন টোটো চালকদের কাছ থেকে এত বেশি টাকা কেন দাবি করা হচ্ছে? অতিরিক্ত টাকা কার পকেটে ঢুকছে এর জবাব আরটিওকে দিতে হবে।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *