বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর উদযাপন চলছে চিত্তরঞ্জনে। ৭ নভেম্বর চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই উদযাপন শুরু হয়েছে। বছরভর দেশব্যাপী দেশাত্মবোধক এই সংগীতের উদযাপন চলবে। ৭ থেকে ১৪ নভেম্বর উদ্বোধনী সপ্তাহে বন্দে মাতরম-এর গুরুত্ব তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
চিত্তরঞ্জন প্রশাসনিক ভবনের মিটিং রুমে সমবেত ভাবে বন্দেমাতরম গাওয়া হয়। এতে জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন বিভাগের বরিষ্ঠ আধিকারিকেরা যোগ দেন। দিল্লিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে এই সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চিত্তরঞ্জন থেকে দেখা হয়। সিএলডব্লুর প্রশাসনিক ভবন ছাড়াও সমবেত ভাবে বন্দে মাতরম গাওয়া হয় কারখানা, হাসপাতাল, রেল পরিচালিত স্কুল সহ বিভিন্ন স্থানে। রেল কর্মী ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত মর্যাদার সঙ্গে জাতীয় চেতনার উন্মেষকারী বন্দে মাতারাম সংগীতে গলা মেলান।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







