best news portal development company in india

শাসকের অঙ্গুলিহেলনে এই কাজ, অভিযোগ / দুর্গাপুরে বুলডোজার চললো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের অনাথ আশ্রমে

SHARE:

দুর্গাপুর, ৬ নভেম্বরঃ ডিএসপির বুলডোজারে ভাঙল অনাথ আশ্রম। রাস্তায় নেমে ধিক্কার। দুর্গাপুরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৩১ অক্টোবর রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার দুদিনের নোটিশে বুলডোজার চালিয়ে মাটির সঙ্গে মিশে দেওয়া ২/১ টেগোর প্লেসের পরমানন্দ মিশন অনাথ আশ্রম। সমাজসেবার কাজে যুক্ত এই অনাথ আশ্রমটি ভেঙ্গে দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলা।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সংগঠিত হয় এক ধিক্কার মিছিল। এই মিছিলের ডাক দিয়েছিলো সংগ্রামী যৌথ মঞ্চ। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাদের পাশে ছিলেন দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চের সদস্যরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমাজকর্মী, শিক্ষক, শ্রমিক সবাই একজোট হন আশ্রম ভাঙার এই ঘটনায় ন্যায়বিচারের দাবিতে।

এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, ডিএসপির কাছ থেকে এই কোয়ার্টার ৯৯ বছরের লিজ নিয়ে পরমানন্দ মিশন অনাথ আশ্রমের একটা শাখা করা হয়েছিলো। এখন সেই অনাথ আশ্রমের রেনোভেশন বা নতুন করে তৈরি করা হচ্ছিলো। কোন বেআইনি বা অবৈধ কাজ করা হয়নি। আমার কাছে নোটিশ পাঠানো হয়। কিন্তু আমার কাছ থেকে কোন কিছু না শুনে বা শুনানির সুযোগ না দিয়ে গত ৩১ অক্টোবর আশ্রমে ডিএসপি বুলডোজার চালায়। তার দাবি, তিনি গত তিন বছর ধরে রাজ্যের শাসক দলের পরিচালিত রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। তাই শাসক দলের অঙ্গুলিহেলনে ডিএসপি এই কাজ করেছে। তিনি আরো বলেন, এই ভেঙে দেওয়ার কারণে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মিছিলটি টেগোর প্লেস থেকে শুরু হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন গিয়ে শেষ হয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *