
১৯৯৮ সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসে।সেরকম এক সময়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন বছর পনেরোর কাজল কর।বাংলাদেশের বরিশাল এর বাসিন্দা কাজল কর কে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত, কাঁটাতারের বেড়া টপকে কাজলের মতো আরো শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে।তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে,সেখান থেকে আসে কলকাতায়।কলকাতায় কোনো কারখানায় কাজ নেয় কাজল।সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিচবেড়িয়া পূর্ব পাড়ার কার্তিক করের সঙ্গে,২০০২ সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয়।এবং ২০০৩ সালে ভোটে নাম ওঠে কাজলের।তবে কাজল নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কাজল দেবি কিংবা তার পরিবারের লোক জন। এসআইআর আতঙ্কে রাতের ঘুম উড়েছে কাজল করের। নাগরিকত্ব প্রমাণ না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই নিয়ে আতঙ্কে ভুলেছেন নাওয়া খাওয়া। ডকুমেন্ট হিসেবে তার কাছে ভোটার, আধার, এবং পাসপোর্ট রয়েছে। কাজলের দাবী ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম ছিল না, তার বাবা বাংলাদেশের নাগরিক, তার স্বামী এদেশের নাগরিক হলেও ২০০২ সালের ভোটার তালিকায় তারও নাম নেই। তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এস আই আরে বাদ পড়তে পারে এমন আতঙ্কে ভুগছেন। আজ এস আই আর এর ফরম বিলি করতে কাজল করের বাড়িতে গিয়েছিলেন বিএল ও।ব্যাপার দেখে তিনিও পড়েছেন চিন্তায়।উচ্চ আধিকারিক কে পুরো ব্যাপার জানাবেন বলেন দিলীপ নারায়ন রায়
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







