best news portal development company in india

নেপালের পর ভুটানে হিমবাহ বিপর্যয়! হ্রদের বাঁধ ভেঙে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সতর্ক পশ্চিমবঙ্গ-অসম

SHARE:

নেপালের পর এবার ভুটানে হিমবাহ বিপর্যয়। উত্তর-পশ্চিম ভুটানের গাসা জেলায় হিমবাহ ধসে শিন্তাফু হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে ভয়াবহ বন্যার আশঙ্কা। গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF-এর জেরে হ্রদের জল মোফু নদী হয়ে সংকোশ নদীর দিকে নেমে আসছে। এর প্রভাবে অসম ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভুটানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিপর্যয় ঘটে। রাতের অন্ধকারে হড়পা বানের জেরে গাসা তশাচুর এলাকার একাধিক নির্মাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। শিন্তাফু হ্রদটি ভুটানের ১৭টি সম্ভাব্য বিপজ্জনক হিমবাহ হ্রদের মধ্যে অন্যতম। এর আগে ২০২১ সালের ২৬ আগস্ট আকস্মিক বন্যায় গাসা সাচু উষ্ণ প্রস্রবণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পশ্চিমবঙ্গ ও অসম প্রশাসনকে সতর্ক করেছে ভুটান সরকার। অসমের ধুবড়ি-সহ পাঁচটি জেলা এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ি অঞ্চল, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যেই কোচবিহার প্রশাসনের তরফে সংকোশ নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

এদিকে, মন্ত্রী নিশিথ প্রামাণিক সমাজমাধ্যমে কোচবিহার, তুফানগঞ্জ এবং নদী ও চা-বাগান সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানিয়েছেন। সংকোশ ও ব্রহ্মপুত্র নদীর জলস্তর বাড়ার আশঙ্কায় সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *