ভারত সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্য ঘিরে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। একটি পডকাস্টে তিনি ভারত, চীনসহ বিভিন্ন দেশকে ‘হেল হোল’ (নরকের দ্বার) হিসেবে অভিহিত করেন এবং মার্কিন নাগরিকত্ব প্রদানের নিয়ম নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। ভারতীয়দের নাম না করে ‘গ্যাংস্টার’ বলেও তিনি আক্রমণ করেন। ট্রাম্পের এই বৈষম্যমূলক মন্তব্যে ভারতসহ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
এই পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করেন। সুর বদলে তিনি ভারতের প্রশংসা করেন এবং দেশটির নেতৃত্বের সঙ্গে তাঁর ‘খুব ভালো বন্ধুত্বের’ সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। বিশ্লেষকদের মতে, নিজের রাজনৈতিক স্বার্থে এবং কৌশলগত কারণে ট্রাম্প প্রায়শই ভারত সম্পর্কে এমন স্ববিরোধী ও পরিবর্তনশীল মন্তব্য করে থাকেন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







