মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের আবহে আমেরিকার সঙ্গে তাদের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর দূরত্ব বাড়ছে। সম্প্রতি ইরান ও ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোর তেল ও গ্যাস খনিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই দেশগুলোতে আমেরিকার বিশাল সেনাঘাঁটি থাকা সত্ত্বেও তারা মিত্রদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহীর বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আবদুল খালেক আবদুল্লা কড়া ভাষায় ওয়াশিংটনকে তোপ দেগেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমিরশাহীর নিরাপত্তার জন্য আমেরিকার আর কোনো প্রয়োজন নেই। ইরানের হামলার সময় তারা নিজেরাই আত্মরক্ষা করতে সক্ষম হয়েছে। আবদুল্লার মতে, বর্তমানে মার্কিন সেনাঘাঁটিগুলো নিরাপত্তার বদলে একটি ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে। তাই সময় এসেছে আমিরশাহী থেকে সমস্ত মার্কিন ঘাঁটি চিরতরে বন্ধ করে দেওয়ার। আমেরিকার ওপর নির্ভরশীলতা কমিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







