best news portal development company in india

ভেস্তে গেল শান্তি বৈঠক: ওমান সাগরে ইরানের জাহাজ লক্ষ্য করে মার্কিন হামলা, ফের যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য

SHARE:

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার আশা কার্যত শেষ করে দিয়ে ফের শুরু হলো ইরান-আমেরিকা সংঘাত। সোমবার পাকিস্তানে নির্ধারিত শান্তি বৈঠক থেকে ইরান সরে দাঁড়ানোর পরই ওমান সাগরে ইরানি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন নৌসেনা। দুই সপ্তাহের সংঘর্ষবিরতির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার আগেই নতুন করে রণদামামা বেজে ওঠায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেড় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বসহ বহু মানুষের মৃত্যু হয়েছে। গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ হয়। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন একের পর এক অযৌক্তিক দাবি করছে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ জারি রেখেছে। এই অচলাবস্থার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মধ্যপ্রাচ্য আবারও ধ্বংসাত্মক যুদ্ধের দোরগোড়ায়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *