best news portal development company in india

নির্বাচনী বৈতরণী পার হতে প্রার্থীদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দিচ্ছেন অভিষেক

SHARE:

রাজ্যে প্রথম দফার ভোটের বাকি আর মাত্র কয়েক দিন। বিভিন্ন ওপিনিওন পোলের পূর্বাভাস ও রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে দলের রণকৌশল চূড়ান্ত করতে মঙ্গলবার রাতে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রচার সেরে কলকাতা ফিরেই রাত ৮টা নাগাদ দলের ১৫২ জন প্রার্থী, সাংসদ এবং বর্ষীয়ান নেতৃত্বের সঙ্গে এই বৈঠকে বসবেন তিনি।

সূত্রের খবর, এই বৈঠকে শেষ মুহূর্তের প্রচারের রূপরেখা তৈরির পাশাপাশি আইপ্যাক (I-PAC) ডিরেক্টরের গ্রেপ্তারির প্রসঙ্গটিও বিশেষ গুরুত্ব পেতে পারে। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক চক্রান্ত’ হিসেবে জনমানসে তুলে ধরার নির্দেশ দিতে পারেন অভিষেক। প্রথম দফায় উত্তরবঙ্গ তৃণমূলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ায় সেখানকার প্রার্থীদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলায় জেলায় প্রচার চালালেও, ভোটের ঠিক আগে দলের অন্দরে সংহতি ও কৌশল আরও মজবুত করতেই এই বিশেষ বৈঠকের আয়োজন বলে মনে করা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *