best news portal development company in india

শুভেন্দু কোনো ধর্মকেই শ্রদ্ধা করে না, কেবল অশান্তি তৈরী করে ‘- নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী 

SHARE:

একসময় শুভেন্দুর সর্বসময়ের ছায়া সঙ্গী ছিলেন এই পবিত্র কর। তারপরে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েই প্রার্থী হয়ে যান নন্দীগ্রামে। শনিবার নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে তিনি বোমা ফাটালেন শুভেন্দুর বিরুদ্ধে। গতকাল প্রচারে বেরিয়েছিলেন পবিত্র। তাঁর সমর্থনে পৌঁছে যান তৃণমূল সাংসদ জুন মালিয়া। সেখান থেকেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ শানান তিনি। অভিযোগ তোলেন, ধর্মীয় বিদ্বেষের। তিনি বলেন, “উনি কোনও ধর্মকে সম্মান করতে জানেন না। কেবল মাত্র অশান্তির পরিবেশ তৈরি করেন। এর শেষের সমাপ্তির প্রয়োজন আছে।” তাঁর সংযোজন, “উনি নিজেকে অভিভাবক বলেন। তাহলে তো নন্দীগ্রামবাসীর ভাল-মন্দ দেখার দায়িত্ব ওঁর।”তারপরই পবিত্র করের দাবি, মানুষের নাম দেখলেই তো ধর্ম বোঝা যায়। তিনি বলেন, “সুফিয়ানদা আছেন…এইটুকু নাম হলেই যথেষ্ট। উনি কে এবং কোন ধর্ম পালন করেন, এর জন্য নতুন করে মঞ্চে দাঁড়িয়ে আমাকে জোর গলায় বলতে হয় না আমি হিন্দু, হিন্দু, হিন্দু…। আমি সনাতনের সেবক, সেবক, সেবক সনাতনের রক্ষাকর্তা।”

 

তাঁর দাবি, একটা সময় রামপূজা নন্দীগ্রামে শুরু করেছিলেন তিনি। তিনি বলেন, “আজকেও বলছি রামপূজার আমি সেবক। রামের সেবক। আমি পুজো শুরু করেছিলাম, সেই পুজো করার অপরাধে আমাকে তিন মাস দল থেকে বহিষ্কার করেছিল। আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না।”সব মিলিয়ে জমে উঠছে নন্দীগ্রাম।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *