best news portal development company in india

রেশন দুর্নীতি ও বাংলাদেশে গম পাচার: কলকাতা সহ রাজ্যের ১৫ জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি

SHARE:

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের ‘রেশন দুর্নীতি’ ইস্যুতে উত্তাল বাংলা। শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হাবড়া, বনগাঁ ও মুর্শিদাবাদসহ রাজ্যের মোট ১৫টি জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় গোয়েন্দাদের মূল নজর এখন বাংলাদেশে রেশন সামগ্রী পাচারের দিকে।

ইডি সূত্রে খবর, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার ভোজাডাঙা সীমান্ত দিয়ে প্রায় ১৬ কোটি টাকার গম পাচারের অভিযোগ সামনে আসে। সরকারি আটা মিল থেকে রেশনের আটার জন্য বরাদ্দ গম চুরি করে বাংলাদেশে পাচার করা হত বলে অভিযোগ। এই চক্রে যুক্ত থাকার সন্দেহে ১২ জনেরও বেশি রফতানিকারক ইডির নজরে রয়েছেন। এদিন কলকাতার পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক এলাকার একাধিক খাদ্য সরবরাহকারী সংস্থার অফিসে হানা দেন আধিকারিকরা। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযানকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, গণতান্ত্রিক লড়াইয়ে হেরে গিয়ে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলার ব্যবসায়ীদের টার্গেট করছে। এই অভিযান ঘিরে ভোটের মুখে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে পৌঁছেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *