best news portal development company in india

রানিগঞ্জে ইডির মেগা হানা: চাল ব্যবসায়ী অজয় কায়ালের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা

SHARE:

আসানসোল: শুক্রবার সাতসকালে আসানসোলের রানিগঞ্জে ইডির বড়সড় অভিযান। রেশন বণ্টন দুর্নীতি মামলার রেশ ধরে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে স্থানীয় এক বিশিষ্ট চাল ব্যবসায়ী। এমএসবি রোডের শিশুবাগান মোড় এলাকায় ব্যবসায়ী অজয় কায়ালের বাড়ি ও সংলগ্ন একাধিক আস্তানায় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সিআইএসএফ জওয়ানদের পাহাড়ায় মোট চারটি গাড়িতে করে আসা ইডি দলটি ভোর ৫টা থেকে তল্লাশি শুরু করে।

সূত্রের খবর, অজয় কায়ালের চালের ব্যবসা ভিন রাজ্য তো বটেই, এমনকি দেশের বাইরেও বিস্তৃত। তাঁর পরিবারের পরিচালিত অন্তত পাঁচ থেকে ছয়টি খাদ্য সরবরাহকারী সংস্থা বর্তমানে ইডির স্ক্যানারে। সন্দেহ করা হচ্ছে, রেশন দুর্নীতির কোনো বড় অঙ্কের আর্থিক লেনদেন বা ভিন রাজ্যে টাকা পাচারের সূত্রের ভিত্তিতেই এই অভিযান। নাগাল্যান্ডের ব্যবসায়ীদের সাথেও অজয়ের ব্যবসায়িক যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রানিগঞ্জের প্রাচীন এই চাল ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘক্ষণ ধরে চলা এই ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে গোটা শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত এই তল্লাশিতে কী কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *