বৃহস্পতিবার সকালেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শুরু হল উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল অস্থায়ী নির্মাণ। ফুটপাথ দখল করে তৈরি হওয়া গেটও সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
এদিন সকালে পুরসভা ও পুলিশের উপস্থিতিতে অভিযান চালানো হয়। ওই এলাকায় তৈরি করা পুলিশ কিয়স্কটিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযানের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
কালীঘাট রোডে কড়া নিরাপত্তা
অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই কালীঘাট রোড সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও এলাকায় রাখা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা।
এলাকায় উপস্থিত রয়েছেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও। তাঁদের উপস্থিতিতেই অস্থায়ী কাঠামো এবং ফুটপাথের উপর তৈরি গেট সরানোর কাজ চলে। নিরাপত্তার স্বার্থে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিষেকের বাড়ির সামনে এই উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। তবে অভিযান নিয়ে পুরসভা বা পুলিশের বিস্তারিত বক্তব্য এখনও সামনে আসেনি।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






