সোমবার সন্ধ্যায়, বঙ্গোপসাগর সিস্টেমটি দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়েছে।
শক্তি বৃদ্ধি করে ক্যাটাগরি টু ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ারর সম্ভাবনা আছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং পুরীতে রেড এলার্ট জারি করা হয়েছে।
তবে স্থল ভাগ অতিক্রম করার সময় শক্তি অনেকটা হারিয়ে ফেলবে বলেই জানাচ্ছেন হওয়া অফিস।
মঙ্গলবার সকাল থেকে ঘূর্ণিঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, তারপর সামান্য দক্ষিণ – পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুনরায় অভিমুখ পরিবর্তন করবে।
মঙ্গলবার বিকেলে থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ তারিখ, বৃহস্পতিবার সন্ধ্যার থেকে রাত্রে বিশাখাপত্তনমের নিকটবর্তী অঞ্চল দিয়ে স্থল ভাগ অতিক্রম করতে পারে।
অন্ধ্র উপকূল থেকে উড়িষ্যা উপকূলে প্রায় ১৫ থেকে ১২৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে বলেই জানা গিয়েছে আবহাওয়া রিপোর্টে।
পরবর্তীতে উড়িষ্যার পুরী হয়ে উপ গোলবগবর্তী এলাকা দিয়ে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হবে।
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই কম প্রভাব পড়বে বলেই জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে।
তবে যেকোনো সময় আবহাওয়ার পরিবর্তনে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দিক পরিবর্তন হতে পারে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







