best news portal development company in india

দুর্গোৎসবে মানবিক পরিষেবা কর্মসূচি

SHARE:

‌ হুগলী জেলার খানাকুল থানার অন্তর্গত ” ধাড়াশিমূল মিলন সংঘ সর্বজনীন দুর্গোৎসব ” উপলক্ষ্যে মহাসমারহে নরণারায়নদের বস্ত্রদান এবং চারাগাছ প্রদান কর্মসূচী পালিত হল। এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বর্ণপদক প্রাপ্ত কবি-সাহিত্যিক ও সমাজসেবী এবং বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন সদস্য দীপঙ্কর পোড়েল,বিশিষ্ট সমাজসেবী জীতেন পোড়েল, প্রতিষ্ঠাতা বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন এবং যুগ্ম সম্পাদক বঙ্গভূমি সাহিত্য পত্রিকা – র ডঃ সহদেব দোলুই,জলধর জাশু বিশিষ্ট সমাজসেবী জলধর জাশু,বিশিষ্ট সমাজসেবী সঞ্চিতা মাইতি,বিশিষ্ট সমাজসেবী ফেলুরাম কাঁড়ার,বিশিষ্ট সমাজসেবী নেপাল জাশু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ধাড়াশিমুল মিলন সংঘের সভাপতি অনুপ জাশু , সহ-সভাপতি আশীষ জাশু , সম্পাদক অসীম কাঁড়ার সহ সম্পাদক শ্যামল জাশু , কোষাধ্যক্ষ অতনু জাশু,সহ কোষাধ্যক্ষ সৈকত জাশু , ম্যানেজার প্রত্যয়ে জাশু,সহ ম্যানেজার প্রিয়তোষ জাশু, আদায়কারী রাজা জাশু,সহ আদায়কারী শুভেন্দু জাশু,মানস জাশু, বিভাস জাশু প্রমুখদের সুচারু পরিকল্পনায় নরনারায়ণদের বস্ত্রদান এবং চারাগাছ প্রদান কর্মসূচির আয়োজন করে এবং সহযোগিতা করেন বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন, বামুনগাছি, হাওড়া। বঙ্গভূমি সেবা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যই হল ” সাহিত্য সমাজ কল্যাণ আমাদের অঙ্গীকার ” এবং ” মানবতার পূজা ” তারই বাস্তব স্বরূপ।এই অনুষ্ঠানে বহু মানুষের সমাগম ঘটে। গ্রামীণ সংস্কৃতিকে এনারা ধরে রেখেছেন সনাতনী ভাবধারায়। দীপঙ্কর পোড়েল এর রচিত গ্রন্থ “মানবতার ফেরিওয়ালা বিমান ঘোষ” তুলে দেয়া হয় ধাড়াশিমুল মিলন সংঘ শ্রীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। নরনারায়ণের সেবার সাথে সাথে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় সুন্দর এবং বর্ণময় হয়ে ওঠে শ্রী মানস জাশুর সঞ্চালনায়।বহু মানুষের আশীর্বাদ নিয়ে বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন কাজ করে চলেছ দ্রুত গতিতে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *