best news portal development company in india

যুব শিক্ষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হল প্রাথমিক বিদ্যালয়ে ‌

SHARE:

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে উলুবেড়িয়া মহিলা থানার সহযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে যুব শিক্ষণ দিবস পালিত হল উলুবেড়িয়া ১ ব্লকের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে।প্রতি বছরই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ২১ শে অক্টোবর পুলিশ স্মরণ দিবস ও ৩১ শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবসের মধ্যবর্তী সময়ে আগামী প্রজন্মের ছাত্র ছাত্রী যুবক যুবতীদের নিয়ে সমাজ,সংস্কৃতি,ক্রীড়া,পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।এই বছরও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে উলুবেড়িয়া মহিলা থানার সহযোগিতায় বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে যুব শিক্ষণ দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অংকন ,পোস্টার তৈরি ,প্রবন্ধ রচনা,কুইজ ,বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‌ ‌আজকের অনুষ্ঠানের সূচনা লগ্নে অনুষ্ঠানসূচি প্লাস্টিকের ফ্লেক্স এর পরিবর্তে কাগজের আর্ট পেপার ব্যবহার করে বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহারের বার্তা দেওয়া হয়। ‌ আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন – উলুবেড়িয়া মহিলা থানার আই সি শাওন বাগচী ও সহ আধিকারিক বৃন্দ এবং বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত । ‌ আই সি শাওন বাগচী বলেন – প্রতি বছরই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এই সময়ের নির্দিষ্ট দিনগুলিতে শারদোৎসব এর পর আগামী প্রজন্মের ছাত্র ছাত্রী যুবক যুবতীদের পরিবার ,সমাজ ,তথা রাষ্ট্রের হিতে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার জন্য সুস্থ্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে,পরিবেশ ও সমাজ সচেতনতার লক্ষে আমাদের এই প্রয়াস।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *