best news portal development company in india

ট্রাম্পের কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ভারত একে চরম অজ্ঞতার পরিচয় বলল।

SHARE:

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভারতবিরোধী বিতর্কিত মন্তব্য বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। একটি পডকাস্টের পুরোনো ভিডিও নতুন করে শেয়ার করে ট্রাম্প ভারত ও চীনকে ‘হেলহোল’ (নরককুণ্ড) এবং এখানকার নাগরিকদের ‘ল্যাপটপ হাতে গুণ্ডা’ বলে অভিহিত করেন। তাঁর এই কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ট্রাম্পের এই বক্তব্যকে ‘অজ্ঞতাপ্রসূত’, ‘অনুপযুক্ত’ ও ‘কুরুচিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই ধরণের মন্তব্য ভারত-মার্কিন সম্পর্কের দীর্ঘস্থায়ী পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের বাস্তবতাকে মোটেও প্রতিফলিত করে না। ব্যাপক সমালোচনার মুখে পড়ে মার্কিন দূতাবাস তড়িঘড়ি একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে ভারতকে মহান ও বন্ধু দেশ হিসেবে অভিহিত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ট্রাম্পের এই অযাচিত মন্তব্য ভারত ও আমেরিকার কৌশলগত বন্ধুত্বের ওপর কতটা প্রভাব ফেলে, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *