মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রক্রিয়া আবারও বড়সড় ধাক্কার সম্মুখীন হলো। ইসলামাবাদে প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি বৈঠকে অংশ নিতে অস্বীকার করল ইরান। ইরানের দাবি, আমেরিকা আলোচনার টেবিলে অত্যন্ত অযৌক্তিক এবং অবাস্তব শর্ত চাপিয়ে দিচ্ছে এবং বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে। এই অচলাবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোনিক কথোপকথন হয়।
রয়টার্স সূত্রে জানা গেছে, জেনারেল মুনির এই আলোচনায় হরমুজ প্রণালী অবরোধের ফলে শান্তি প্রক্রিয়ায় যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা ট্রাম্পের কাছে তুলে ধরেন। পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করলেও ইরানের কড়া মনোভাবে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ট্রাম্প মুনিরের পরামর্শ বিবেচনা করার আশ্বাস দিলেও বর্তমানে যুদ্ধের স্থায়ী সমাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ওয়াশিংটনের দাবিদাওয়ার কারণে ইরান এই আলোচনাকে ফলপ্রসূ মনে করছে না, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






