তৃণমূল কংগ্রেসের একদম নবীন কর্মী, ভালো বক্তা, মমতার একনিষ্ঠ ভক্ত দেবাংশু কাঁথি থেকে লোকসভা নির্বাচনে হেরে গেলেও এবার বিধানসভা নির্বাচনে মমতা তাকে প্রার্থী করেছেন চুঁচুড়ায়। বুক চিৎ করে লড়াই করে চলেছেন দেবাংশু। খেলা হবে। জনপ্রিয় রাজনৈতিক গান। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সাধারণ কর্মীর গলাতেও তা শোনা যায়। এমনকী সাধারণ মানুষের মুখে মুখে ঘোরে, ‘এবার খেলা হবে’। সবাই জানেন সেই গানটি তৈরি করেছেন দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya)। তিনি নিজে এবার খেলতে নেমেছেন চুঁচুড়ায়। কত সম্পত্তির মালিক তৃণমূলের এই তরুণ নেতা? নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেবাংশু জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ৫ লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা। দেবাংশুর হাতে বর্তমানে রয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা। তাঁর ব্যাঙ্ক, বিমা ও বিভিন্ন বিনিয়োগ রয়েছে ২১ লক্ষ ৯১ হাজার ১৪১ টাকা। তাঁর নামে কোনও গাড়ি নেই। ৪.৮৮ গ্রামের সোনার ১টি সোনার আংটি রয়েছে। দাম ৭৩ হাজার ২০০ টাকা। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৪৪ হাজার ৩৪১ টাকা। দেবাংশুর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই।
তবে তাঁর নামে ত্রিপুরায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন দেবাংশু। গত লোকসভা নির্বাচনে তৃণমূল তমলুক আসনে দেবাংশুকে প্রার্থী করেছিল। বিরুদ্ধে ছিলেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে হেরে যান দেবাংশু। এবার বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে দেবাংশুকে প্রার্থী করেছে দল। পদ পাওয়ার কিছু আশা না করে কাজ করে গেলে সুপ্রিমো ঠিক নজর দেন, দেবাংশুর উদাহারণ দিয়ে এই কথা বলেন তৃণমূলের কর্মীরা। লোকসভায় তা পারলেও দেবাংশু ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ে এই আসনে জয় পান কি না, এখন সেটাই দেখার।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







