কলকাতা বন্দর কেন্দ্রে এবার তৃণমূলের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির বাজি বিতর্কিত নেতা রাকেশ সিং। মাদক পাচার, দাঙ্গা উসকানি এবং খুনের চেষ্টার মতো ৯০টিরও বেশি ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও ভোটের ঠিক আগে জামিন পেয়ে তিনি প্রার্থী হয়েছেন। হলফনামা অনুযায়ী, রাকেশ সিংয়ের স্থাবর সম্পত্তি বলতে কোনো বাড়ি বা গাড়ি নেই, তবে ৫২.২০ লক্ষ টাকার অকৃষিজ জমি রয়েছে। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১.০৪ কোটি টাকা, যার মধ্যে ২৫ লক্ষ টাকার গয়না এবং ৭৮ লক্ষ টাকার ব্যক্তিগত ধার দেওয়া অর্থ রয়েছে। হাতে নগদ ৩৯ হাজার টাকা এবং ব্যাঙ্কে রয়েছে মাত্র ৪৬,৭২৪ টাকা। উচ্চমাধ্যমিক পাশ এই নেতার দীর্ঘ সময় কেটেছে কারাবাসে। যদিও তিনি নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন, বন্দর এলাকায় তাঁর প্রার্থিতা ফিরহাদ হাকিমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







