কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার ‘সংকল্পপত্র’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইস্তাহারটির নাম দেওয়া হয়েছে ‘সংকল্পযাত্রা’। এই কর্মসূচি পালনের মাধ্যমে তিনি দাবি করেন, গত ১৫ বছর ধরে বাংলার মানুষ এক চরম ‘কালরাত্রি’র মধ্য দিয়ে গিয়েছেন। সিন্ডিকেট রাজ, গুন্ডামি এবং অনুপ্রবেশের ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অমিত শাহের মতে, মোদীর ‘বিকশিত ভারত’-এর স্বপ্নকে সার্থক করতে এই সংকল্পপত্র নারী, কৃষক ও যুবসমাজকে নতুন আশার আলো দেখাবে। তিনি ঘোষণা করেন, রবীন্দ্র জন্মজয়ন্তীর কাছাকাছি সময়েই বাংলার মানুষ ভয় ও দুর্নীতির শাসন থেকে মুক্তি পাবে। আগামী ৫ বছর বিজেপি সরকার ভয় ও বিভেদ মুক্ত এক নতুন এবং ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে কাজ করবে। শাহের দাবি, বাংলার মানুষ এখন মনেপ্রাণে পরিবর্তন চান এবং বিজেপি ক্ষমতায় এলে সেই আস্থার মর্যাদা রক্ষা করবে। এই ইস্তাহার কেবল একটি নথি নয়, বরং বাংলাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার অঙ্গীকার।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







