best news portal development company in india

কলকাতায় বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি

SHARE:

দীর্ঘদিন ধরে বাসের ভাড়া অপরিবর্তিত রয়েছে। এবার ভাড়া বাড়ানোর দাবিতে সরব হলেন বেসরকারি বাস মালিকেরা। তাঁদের দাবি, কলকাতায় বাসে উঠলেই ন্যূনতম ভাড়া করতে হবে ১৮ টাকা। অন্যদিকে, জেলাগুলিতে ন্যূনতম ভাড়া ২০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পুজোর পর ভাড়া বৃদ্ধির আর্জি

ডিজেলের মূল্যবৃদ্ধি এবং বাসের রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন মালিকেরা। তাই পুজোর পর ভাড়া বৃদ্ধির আর্জি নিয়ে পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। এই বিষয়ে পরিবহণমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠকও হয়েছে বাস মালিক সংগঠনগুলির।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকেরা। সেই সময় পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। এবার সেই আশ্বাসের কথা স্মরণ করিয়ে নতুন ভাড়ার প্রস্তাব জমা দিয়েছেন মালিকেরা।

কলকাতায় ১৮, জেলায় ২০ টাকা ন্যূনতম ভাড়ার প্রস্তাব

প্রস্তাবিত নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী, কলকাতায় বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, জেলাগুলিতে ন্যূনতম ভাড়া ২০ টাকা করার আবেদন জানিয়েছেন বাস মালিকেরা।

বাস মালিকদের দাবি, ২০১৮ সালের পর রাজ্যে সরকারি ভাবে আর বাসের ভাড়া বাড়ানো হয়নি। অথচ এই সময়ে ডিজেলের দাম এবং বাসের রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে। ফলে দিনের পর দিন লোকসানের মুখে পড়ছেন মালিকেরা। পরিস্থিতি সামলাতে একের পর এক বাস রাস্তা থেকে তুলে নিতে হচ্ছে।

এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপর। তাই বাস পরিষেবা সচল রাখা এবং পরিবহণ শিল্পকে বাঁচানোর জন্য ভাড়া পুনর্নির্ধারণ জরুরি বলে দাবি মালিকদের। তবে প্রস্তাবিত ভাড়া কার্যকর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *