best news portal development company in india

ভোট চাইতে বাংলায় জোট গড়ে তুলুন তৃণমূল, সিপিএম ও কংগ্রেস – ব্যাঙ্গ করে বললেন শমিক

SHARE:

সামনেই কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভার নির্বাচন। ইতিমধ্যেই প্রত্যেকটি দল নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অতীতের বিরোধ ভুলে এক মঞ্চে মমতা-সোনিয়া, সঙ্গে বামেরাও—এই প্রসঙ্গ তুলে বিরোধী শিবিরকে কটাক্ষ করলেন শমীক। একযোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিমকে।

বিজেপির রাজ্য সভাপতির পরামর্শ, মমতা, অধীর ও সেলিম একসঙ্গে রাস্তায় নেমে মানুষের কাছে ভোট চান। কেন এমন পরামর্শ? তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যসভার সাংসদ। শমীকের বক্তব্য, পশ্চিমবঙ্গে এখন বিরোধী দল বলে কিছু নেই। তাই পুরসভা নির্বাচনের আগে অন্তত একবার এই তিন নেতাকে একসঙ্গে পথে হাঁটতে দেখতে চান তিনি। ব্যঙ্গ করে তাঁর মন্তব্য, “একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম পথে নেমে ভোট চাইবেন। এর থেকে আর ভাল কিছু হতে পারে। আমরা তো এটাই চাই।”

শমীক আরও বলেন, “এতদিন তৃণমূল ক্ষমতায় ছিল। তৃণমূলের এখন নাম, বর্ণ, গোত্র কিছুই নেই। প্রতীক নেই, মাথার উপর ছাদ নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।”

এসআইআর ইস্যু এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন নিয়েও কটাক্ষ করেছেন তিনি। শমীকের বক্তব্য, মমতা, অধীর ও সেলিম একসঙ্গে রাস্তায় নেমে বাংলার মানুষকে বলুন, এসআইআরের নামে ভোট চুরি করেছেন জ্ঞানেশ কুমার।

প্রসঙ্গত, এর আগে শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন, বাংলায় হওয়া এসআইআর প্রক্রিয়া অসম্পূর্ণ। তাঁর বক্তব্য ছিল, আরও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারত। সেই কারণেই রাজ্যে নতুন করে এসআইআর করার প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *