best news portal development company in india

রায়গঞ্জে এইমস তৈরির ঘোষণায় আশাবাদী দীপা দাশমুন্সি, প্রিয়রঞ্জনের স্বপ্নপূরণের অপেক্ষায় উত্তরবঙ্গ

SHARE:

উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে রায়গঞ্জে এইমস তৈরির ঘোষণায় আশাবাদী কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। বৃহস্পতিবার রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণাকে স্বাগত জানিয়েও দীপার বক্তব্য, শুধু ঘোষণা নয়, দ্রুত প্রকল্প বাস্তবায়িত হওয়াই এখন মানুষের প্রত্যাশা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে ভূমিপুজোর অনুষ্ঠানে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির দীর্ঘদিনের স্বপ্ন। উত্তরবঙ্গের মানুষের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জে এইমস তৈরির দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছিলেন তিনি। ২০১৭ সালে তাঁর মৃত্যুর পরও সেই দাবি পূরণ হয়নি।

দীপা দাশমুন্সি জানিয়েছেন, রায়গঞ্জে এইমস তাঁদের দীর্ঘদিনের দাবি। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ২০১৪ সাল পর্যন্ত রায়গঞ্জে এইমস তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত প্রকল্পটি কল্যাণীতে চলে যায় বলে তিনি দাবি করেন।

দীপা আরও বলেন, এইমস তৈরির দায়িত্ব কেন্দ্রের, রাজ্যের কাজ জমি দেওয়া। তাই ঘোষণার পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি। প্রিয়রঞ্জন দাশমুন্সির স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *