best news portal development company in india

পাঁচগাছিয়া রাজীব চক ও ইন্দ্রা ক্লাবের কালীপুজোর খুঁটি পুজো, উপস্থিত বিধায়ক অরিজিৎ রায়ের বাবা-মা ও দাদা অভিজিৎ রায়

SHARE:

পশ্চিম বর্ধমান আসানসোল: বারাবনি বিধানসভার অন্তর্গত পাঁচগাছিয়া রাজীব চক এবং ইন্দ্রা ক্লাবের উদ্যোগে আসন্ন কালীপুজোকে সামনে রেখে অনুষ্ঠিত হলো খুঁটি পুজোর অনুষ্ঠান। বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের বাবা অমল রায়, মা সুচন্দ্রা রায় এবং বিজেপি জেলা নেতা তথা তাঁর দাদা অভিজিৎ রায়ের উপস্থিতিতে খুঁটি পুজোর মাধ্যমে এবারের পুজোর শুভ সূচনা করা হয়।
খুঁটি পুজোকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়ে গিয়েছে কালীপুজোর প্রস্তুতি। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বছর আরও সুন্দর ও আকর্ষণীয়ভাবে পুজোর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তুলে ধরার পাশাপাশি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধী নোনিয়া, শুভেন্দু উপাধ্যায়, কাঞ্চন ব্যানার্জি, রাজেশ মণ্ডল, বিজয় পট্টনায়ক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের কালীপুজোর প্রস্তুতি। পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। এখন থেকেই পুজোর দিনগুলির অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *