best news portal development company in india

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের শেখ মুজিবুর রহমানের নামে হল, সরল ওসমান হাদির নাম

SHARE:

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল। বুধবার হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম পুনর্বহালের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানিয়েছেন, সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলির পুরনো নাম বহাল রাখার প্রক্রিয়া চলছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লিখেছিলেন। পরে হলটির নাম পরিবর্তনের দাবি তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু।

২০২৬ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে হলটির নাম পরিবর্তনের সুপারিশ করা হলেও তা চূড়ান্ত অনুমোদন পায়নি। পরবর্তী সময়ে সিনেট পুরনো নামগুলি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি; নামফলকটি শিক্ষার্থীরাই বসিয়েছিলেন।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে ছাত্র মহলে মতভেদ রয়েছে। ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল শেখ মুজিবুর রহমানের নামে থাকা তাঁদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে নামফলক বদলের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *