best news portal development company in india

নন্দীগ্রামে বাম-আইএসএফ জোটে বড় ফাটল: শরিকি কোন্দলে দিশেহারা নিচুতলার কর্মীরা

SHARE:

২০২৬-এর হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে বামফ্রন্ট ও আইএসএফ (ISF)-এর জোট ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে সিপিএম নেতৃত্ব তাঁদের দীর্ঘদিনের বাম শরিক সিপিআই-এর প্রার্থী শান্তি গিরির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। পরিবর্তে তাঁরা আইএসএফ প্রার্থী সবে মিরাজ আলির পক্ষে প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাতে সিপিএম ও আইএসএফ-এর এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে শরিক দল সিপিআই-এর কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। সিপিএমের এই হঠাৎ ভোলবদলে ক্ষুব্ধ সিপিআই নেতৃত্ব নিজেদের প্রার্থী নিয়ে অনড় থাকার কথা ঘোষণা করেছেন।

পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম সম্পাদক নিরঞ্জন সিহি জানিয়েছেন, দলীয় নির্দেশ মেনেই তাঁরা জোট ধর্ম পালন করতে আইএসএফ প্রার্থীকে সমর্থন করছেন। তবে প্রচারের ময়দানে এই দ্বন্দ্ব ভোটারদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময়ের অত্যন্ত সুশৃঙ্খল দল হিসেবে পরিচিত সিপিএমের ভেতরে শরিকি মতভেদ ও সমন্বয়ের অভাব বর্তমানে প্রকট হয়ে উঠেছে। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে এই জোটের ‘ঘোঁট’ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *