best news portal development company in india

বোলপুরে রবীন্দ্রসংগীত নিয়ে শাহের ‘উচ্চারণ বিভ্রাট’, পাল্টা আক্রমণে তৃণমূল

SHARE:

বোলপুরের নির্বাচনী জনসভা থেকে রবীন্দ্রসংগীতকে ‘রবিশঙ্কর’ বলে তীব্র বিতর্কের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তিনিকেতনের কৃষ্টি ও রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করার জন্য সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি এই ভুল করে ফেলেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শাসকদল তৃণমূল একে হাতিয়ার করে বিজেপিকে ‘সাংস্কৃতিক ভাবে নিরক্ষর’ বলে কটাক্ষ শুরু করে।

তৃণমূলের দাবি, সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এবং কবিগুরুর সৃষ্টি রবীন্দ্রসংগীতকে গুলিয়ে ফেলা বাঙালির আবেগে বড় আঘাত। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তারা সরব হয়ে জানায়, যারা বাংলার সংস্কৃতি চেনে না, তারা ‘সোনার বাংলা’ গড়ার যোগ্য নয়। অন্যদিকে, এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই আইপ্যাক (I-PAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করার চেষ্টা বলে অভিযোগ করেছেন।

প্রথম দফার ভোটের ঠিক ১০ দিন আগে বোলপুরের এই ঘটনা এবং আইপ্যাক কর্তার গ্রেপ্তার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *