শনিবার বাংলার দুই প্রান্ত থেকে নির্বাচনী উত্তপ্ত বাক্যবানে মেতে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালনার বিশাল জনসভায় মোদী তৃণমূলের ১৫ বছরের শাসনকে “পাপের রাজত্ব” বলে আক্রমণ করেন। তিনি বেকারত্ব দূরীকরণ ও মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুন স্লোগান দেন— “ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন”।
পাল্টা কেশিয়ারির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে “অত্যাচারী” ও “বঞ্চনাকারী” তকমা দেন। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা এবং বাঙালি শ্রমিকদের হেনস্থার ইস্যুতে সুর চড়ান তিনি। এমনকি নিজের মনোনয়ন বাতিলের চক্রান্ত নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। প্রথম দফার ভোটের আগে দুই হেভিওয়েটের এই আক্রমণ ও প্রতি-আক্রমণ বাংলার রাজনৈতিক পারদকে তুঙ্গে নিয়ে গেছে। মোদীর ‘৬ গ্যারান্টি’ বনাম মমতার ‘বঞ্চনার অভিযোগ’—কে শেষ হাসি হাসবে, তা সময়ই বলবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







