best news portal development company in india

বিজেপি জিতলে ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী, মহিলাদের মাসে ৩০০০ ও অন্তঃসত্ত্বাদের ২১০০০ টাকা দেওয়ার ঘোষণা শাহের

SHARE:

কলকাতা: তৃণমূলের ‘বহিরাগত’ প্রচারের কড়া জবাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানালেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার কোনো ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। কলকাতায় বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশ অনুষ্ঠানে তিনি জোর দিয়ে বলেন, বিজেপি বংশপরম্পরার দল নয়, তাই এ রাজ্যের নাগরিক ও বাংলাভাষী কেউ একজনই সরকার পরিচালনা করবেন। এর মাধ্যমে তিনি বাইরে থেকে মুখ্যমন্ত্রী আনার সমস্ত জল্পনা খারিজ করে দেন।

রাজ্যের নারীশক্তি ও যুবসমাজের জন্য বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন শাহ। বর্তমানে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা পেলেও, বিজেপি ক্ষমতায় এলে তা বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এককালীন ২১,০০০ টাকা এবং বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতার ঘোষণা করা হয়েছে। অমিত শাহের মতে, তৃণমূলের ১৫ বছরের ‘দুঃস্বপ্ন’ কাটিয়ে এই প্রকল্পগুলি বাংলার মানুষের জীবনে প্রকৃত উন্নয়নের আলো নিয়ে আসবে। মূলত শাসকদলের জনপ্রিয় প্রকল্পগুলির পালটা হিসেবেই বিজেপির এই বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *