best news portal development company in india

ইন্দ্রনীল সেন মামলা: পুলিশের সামনে ইন্দ্রনীল ও মধুছন্দার বিতর্ক

SHARE:

ইউনেসকোর নাম ব্যবহার করে পুজোর প্রিভিউ পাস বিক্রির অভিযোগে নতুন মোড়। তদন্তের কেন্দ্রে রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। এবার পুলিশের সামনে স্বামী-স্ত্রীর বক্তব্যে উঠে এল মতবিরোধ। লালবাজার সূত্রে এমনটাই জানা গিয়েছে।

এই মামলায় ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশের দাবি, ইন্দ্রনীলের সংস্থা ‘মাস আর্ট’-এর প্রেসিডেন্ট ছিলেন মধুছন্দা। সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে তিনি অবগত ছিলেন বলেও দাবি তদন্তকারীদের।

জেরার সময় মধুছন্দা দাবি করেন, ইন্দ্রনীল টাকা তুলতেন। তাঁকে এভাবে টাকা তুলতে নিষেধও করেছিলেন বলে জানান তিনি। কিন্তু ইন্দ্রনীল তাঁর কথা শোনেননি বলে অভিযোগ। এই বিষয়টি নিয়েই দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ইতিমধ্যে দু’দিন ধরে মধুছন্দাকে জিজ্ঞাসাবাদ করেছে বিশেষ তদন্তকারী দল। প্রয়োজনে তাঁকে ফের জেরা করা হতে পারে।

ইন্দ্রনীলের মেয়েকে লালবাজারে তলব

এদিকে, মঙ্গলবার ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে লালবাজারে তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি। অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশকে নিজের অনুপস্থিতির কথা জানান। বুধবার দুপুরে তাঁকে ফের তলব করা হয়েছে। এবারও হাজিরা না দিলে দ্বিতীয়বার নোটিস পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

ইন্দ্রনীলের মামলায় নতুন আইনি পদক্ষেপের প্রস্তুতি

অন্যদিকে, ইন্দ্রনীল সেনের মামলায় এমপিও-র ধারা প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে লালবাজার। পুলিশের দাবি, বিপুল পরিমাণ হিসাববহির্ভূত অর্থের উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে পারেননি ইন্দ্রনীল। গান গেয়ে ওই অর্থ উপার্জনের দাবি করলেও তার প্রমাণ মেলেনি বলে তদন্তকারীদের বক্তব্য।

এই পরিস্থিতিতে এমপিও-র ২ ও ৯ নম্বর ধারা প্রয়োগের আবেদন জানাতে পারে কলকাতা পুলিশ। সেই আবেদন ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। তবে এই মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ এখন বিশেষ গুরুত্বপূর্ণ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *