best news portal development company in india

মাটির অভাব, ঘনঘন নিম্নচাপ ও কারিগর সংকটে বিপাকে মহিষিলা পালপাড়ার মূর্তি শিল্পীরা

SHARE:

আসানসোলের মহিষিলা পালপাড়া, যা একপ্রকার আসানসোলের কুমারটুলি হিসেবেই পরিচিত। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত এই এলাকায় রয়েছে প্রায় ১৫টি মূর্তি নির্মাণের কারখানা। কিন্তু এ বছর মাটির অভাব, ঘনঘন নিম্নচাপ এবং কারিগরের সমস্যায় কার্যত দিশেহারা মূর্তি শিল্পীরা। কালীপুজোর আগে সময়মতো প্রতিমা তৈরি করে সরবরাহ করা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শিল্পী গীতা রুদ্র পালের কথায়, মূর্তি তৈরির জন্য স্থানীয় মাটির পাশাপাশি গঙ্গার মাটিও প্রয়োজন। কিন্তু প্রশাসনিক সমস্যার কারণে তাঁরা গঙ্গার মাটি আনতে পারছেন না। পাশাপাশি আগের মতো বাইরের কারিগরও পাওয়া যাচ্ছে না। তার উপর মূর্তি তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। ফলে সামান্য মুনাফা করাও কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, শিল্পী ডালিম চন্দ্র দে জানান, দুর্গাপুজোর পর কালীমূর্তি তৈরির জন্য হাতে সময় খুব কম থাকে। তাই তাঁরা কয়েক মাস আগে থেকেই কাজ শুরু করে দেন। কিন্তু এ বছর ঘনঘন নিম্নচাপের কারণে সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে। আগে থেকে মূর্তি তৈরির কাজ এগিয়ে রাখা সম্ভব হয়নি। কালীপুজোর মুখে ফের নিম্নচাপের আশঙ্কায় তাঁদের উদ্বেগ আরও বেড়েছে।

সব মিলিয়ে একাধিক সমস্যায় জর্জরিত মহিষিলা পালপাড়ার মূর্তি শিল্পীরা। উৎসবের মরশুমে সময়মতো কাজ শেষ করে আর্থিকভাবে লাভবান হওয়া এখন তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *