best news portal development company in india

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির নিরাপত্তা আরও জোরদার, উঁচু করা হল লোহার ব্যারিকেড

SHARE:

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজনৈতিক উত্তেজনার আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হল। বাড়ির সামনে আগে থেকেই থাকা লোহার ব্যারিকেডের উচ্চতা বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আগে থেকেই একটি অস্থায়ী ভিউ কাটার বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল। এবার সেই কাঠামোর সামনের অংশে নতুন করে লোহার ব্যারিকেড বসিয়ে উচ্চতা বাড়ানো হয়েছে। আগে ব্যারিকেডের উপরের অংশ খোলা থাকলেও, এখন সেই অংশেও লোহার কাঠামো যুক্ত করা হয়েছে। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভ এবং রাজনৈতিক উত্তেজনার খবর সামনে এসেছে। কোথাও ‘চোর-চোর’ স্লোগান, আবার কোথাও ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও অতীতে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর সময় তৃণমূল নেতা কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী, কালো পোশাক পরা এক যুবক তাঁর দিকে ডিম ছোড়ে। ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

সাম্প্রতিক পরিস্থিতিতে কালীঘাটের বাড়ির সামনে ব্যারিকেড আরও উঁচু করার সিদ্ধান্তকে নিরাপত্তা ব্যবস্থারই অংশ বলে মনে করা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *