প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসম্পর্ক স্থাপনের নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছে ঝাড়গ্রামে তাঁর ‘ঝালমুড়ি ব্রেক’-এর ভিডিও। রবিবার পশ্চিমবঙ্গ সফরের প্রচারের ফাঁকে হঠাৎ কনভয় থামিয়ে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি খান তিনি। সোমবার, ২০ এপ্রিল পর্যন্ত এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ১০ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন, যা বিশ্বজুড়ে মোদীর জনপ্রিয়তাকে আবারও প্রমাণ করেছে।
ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী অত্যন্ত সাধারণ ক্রেতার মতো দোকানদারের কাছে ঝালমুড়ি চাইছেন এবং নিজ হাতে তার দাম মেটাচ্ছেন। এমনকি আশেপাশে থাকা সমর্থকদের সঙ্গেও তিনি সেই খাবার ভাগ করে নেন। মোদী নিজেই এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘ব্যস্ত প্রচারের মাঝে ঝাড়গ্রামে দারুণ ঝালমুড়ির স্বাদ নিলাম।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে এবং মানবিক ভাবমূর্তি ফুটিয়ে তুলতে এই ধরনের জনসংযোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। এই সাধারণ ভিডিওটিই এখন ইন্টারনেটে রেকর্ড সৃষ্টি করেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






