best news portal development company in india

চিত্তরঞ্জন থানার উদ্যোগে দুঃস্থ মহিলাদের বস্ত্র ও মশারি বিতরণ করলেন মেয়র বিধান উপাধ্যায়; পুলিশের মানবিক এই প্রয়াসকে সাধুবাদ জানালেন সাধারণ মানুষ।

SHARE:

চিত্তরঞ্জন থানার মানবিক উদ্যোগ: দুঃস্থদের বস্ত্র ও মশারি বিতরণ

চিত্তরঞ্জন থানার উদ্যোগে ১ মার্চ এক বিশেষ জনসেবামূলক কর্মসূচি পালিত হলো। থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শতাধিক দুঃস্থ মহিলার হাতে শাড়ি এবং ১০ জন ব্যক্তির হাতে মশারি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এবং এসিপি (কুলটি) জাবেদ হোসেন।

উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইন্দ্রজিৎ সিং ও তৃণমূল নেতা তাপস ব্যানার্জিও। মেয়র বিধান উপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, “আগে মানুষ পুলিশকে ভয় পেত, কিন্তু আজ সেই সম্পর্কের পরিবর্তন ঘটেছে। এখন সাধারণ মানুষ অনায়াসে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন।” আইসি ইসমাইল আলির এই প্রচেষ্টাকে এসিপি জাবেদ হোসেন সাধুবাদ জানান। পুলিশের এই মানবিক মুখ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई