best news portal development company in india

শিলিগুড়িতে ভোটার তালিকায় রিচা ঘোষের নাম ‘বিচারাধীন’। বিভ্রান্তি ও উদ্বেগে পরিবার; কালই সমাধানের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন ক্রিকেটারের বাবা-মা।

SHARE:

শিলিগুড়ির বাসিন্দা তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘SIR’ (বিচারাধীন) তালিকায় রাখা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রিচা বর্তমানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ACP পদে কর্মরত হওয়া সত্ত্বেও তাঁর নাম নিয়ে এমন বিভ্রান্তিতে হতবাক সকলে। রিচার পরিবার সূত্রে খবর, অনলাইনে সমস্ত সঠিক নথি আপলোড করা সত্ত্বেও ভোটার তালিকায় তাঁর নাম চূড়ান্ত করা হয়নি। এই ঘটনায় পরিবারের মধ্যে প্রবল উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় নাম নিশ্চিত করার দাবিতে এবং প্রশাসনের এই গাফিলতির প্রতিবাদে আগামীকালই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন রিচা ঘোষের পরিবার।

 

 

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई