সালানপুরের জেমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জেমারি শেখ পাড়ার বহু বাসিন্দার নাম তালিকা থেকে বাদ পড়া বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকায় স্থানীয় স্কুলে বিক্ষোভ শুরু হয়। পরিসংখ্যান অনুযায়ী, সালানপুর ব্লকে ৬০১ জনের নাম বাদ পড়েছে এবং ৪,৫০০ নাম বিচারাধীন। গোটা জেলায় ভোটার সংখ্যা ২,৪৪৫ জন কমে দাঁড়িয়েছে ২০,১৮,৫২১-এ। নথিতে বানান ভুলের কারণে নাম না ওঠায় ক্ষুব্ধ বাসিন্দারা সোমবার বিডিও দফতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসন জানিয়েছে, নাম বাতিল হয়নি; ৬ নম্বর ফর্মের মাধ্যমে পুনরায় আবেদন বা জেলা নির্বাচন আধিকারিকের কাছে আপিল করার সুযোগ রয়েছে।
![]()
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519


