মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় মার্চ মাসের শুরুতেই বৃদ্ধি পেল এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১ মার্চ থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতিটিতে ৩১ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থালির ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকায় অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বজায় থাকল। চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী; জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের সংকট বাড়তে থাকায় ভবিষ্যতে গ্যাসের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
![]()
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519


