ভয়ঙ্কর ভূমিধসে বিপর্যস্ত নেপাল – মৃত্যু ৭ পর্বত আরোহী
সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব নেপালের (Nepal) ইয়ালুং রি শৃঙ্গে। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি পর্বতারোহীও। নেপালের এক সংবাদমাধ্যম জানিয়েছে, ১২ জনের একটি দল ইয়ালুং রি শৃঙ্গে যাত্রা করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কয়েকজন নেপালি গাইডও। সোমবার ৫৬৩০ মিটার উচ্চতায় পর্বতের বেস ক্যাম্পের কাছে আছড়ে পড়ে তুষারধস। তাতেই মৃত্যু হয়েছে সাতজনের। সূত্রের খবর, উদ্ধারকাজ শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে তা মাঝেমাঝেই ব্যহত হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519


